ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জরাজীর্ণ টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান: বিপাকে কিশোরগঞ্জের শিক্ষার্থীরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। ১৯০৬ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৪২৬ জন শিক্ষার্থী এবং ১১ জন শিক্ষক থাকলেও শ্রেণিকক্ষের তীব্র সংকট রয়েছে। বর্তমানে বিদ্যালয়ের দুটি ভবনের মধ্যে একটি দুইতলা এবং অন্যটি জরাজীর্ণ টিনশেড হাফ বিল্ডিং।

বিদ্যালয় সূত্রে জানা যায়, টিনশেড ভবনটির চালার বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র থাকায় বর্ষাকালে ভেতরে পানি জমে পাঠদান অসম্ভব হয়ে পড়ে। এছাড়া বিদ্যালয়ের পাশেই একটি পুকুর থাকায় ঝড়-বৃষ্টির সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা কাজ করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, শ্রেণিকক্ষের অভাবে অন্য বিদ্যালয়ের আসবাবপত্র ধার করে ক্লাস নিতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ব্রাজিলের জয় উদ্‌যাপনে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

জরাজীর্ণ টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান: বিপাকে কিশোরগঞ্জের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬