ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মির্জাপুরে চীনা নাগরিক সেজে বিয়ে করতে এসে গ্রামবাসীর ধাওয়ায় পালালো দুই যুবক

টাঙ্গাইলের মির্জাপুরে নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর তোপের মুখে পালিয়ে গেছে দুই প্রতারক। রোববার বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই দুই যুবকের আচরণ ও কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। গ্রামবাসী তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি সেজে তরুণীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার একটি চক্র সক্রিয় হয়েছে। এই দুই যুবকও সম্ভবত একই ধরনের প্রতারণার উদ্দেশ্যে সেখানে এসেছিল। এলাকাবাসীকে অপরিচিত ব্যক্তিদের বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তারা শুনেছেন। তিনি আরও জানান, অনলাইনে বা অপরিচিত কারো সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের সচেতন হওয়া জরুরি, যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

মির্জাপুরে চীনা নাগরিক সেজে বিয়ে করতে এসে গ্রামবাসীর ধাওয়ায় পালালো দুই যুবক

আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬