ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ডেমরায় সুইমিংপুলে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বন্ধুদের সঙ্গে সুইমিংপুলে গোসল করতে নেমে মো. সাকিব হোসেন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সামসি স্পোর্টস গ্যালারির সুইমিংপুলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব দনিয়া কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের বন্ধুদের ভাষ্যমতে, ১৬ জন বন্ধু মিলে সুইমিংপুলটি ভাড়া নিয়েছিলেন। ফুটবল খেলার পর তারা সবাই গোসলে নামলে সাকিব হঠাৎ পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সাকিবের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

ডেমরায় সুইমিংপুলে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১০:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬