ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ইউরোপীয় দেশগুলোর ভূমিকার কড়া সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের কয়েকটি দেশের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ইউরোপীয় দেশগুলোর বর্তমান দৃষ্টিভঙ্গিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। আরাগচি বলেন, ভিত্তিহীন অভিযোগ না তুলে বরং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানানোই ইউরোপের উচিত।

শনিবার রাতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে এক টেলিফোন আলাপে আরাগচি এসব কথা বলেন। দুই দেশের শীর্ষ কূটনীতিকের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের ওপর সাম্প্রতিক সামরিক ও অর্থনৈতিক চাপের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে।

আরাগচি আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ইরান কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই প্রক্রিয়ায় ইউরোপীয় দেশগুলোকে আরও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একপাক্ষিক চাপের পরিবর্তে ন্যায্য অবস্থানের ওপর জোর দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

ইউরোপীয় দেশগুলোর ভূমিকার কড়া সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬