রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দরের একটি তেল টার্মিনালে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দর বেগলভ জানিয়েছেন, শনিবার রাতে শহরটিতে ব্যাপক আকারে ড্রোন হামলা চালানো হয়। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ৭২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যার মধ্যে একটি ড্রোন পিটারহফ এলাকায় বিধ্বস্ত হয়।
গভর্নর আরও জানান, হামলায় কিরোভস্কি জেলার একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ক্রিমিয়া ও কৃষ্ণসাগরসহ বিভিন্ন অঞ্চলে তারা মোট ৩৮৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এবং রাশিয়ার এই দাবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 























