ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাবার জানাজায় কেন অনুপস্থিত ছিলেন মোজতবা খামেনি?

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির তাঁর বাবার জানাজায় অনুপস্থিত থাকা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ জানিয়েছেন, মূলত নিরাপত্তাজনিত কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

মাসগ্রেভের মতে, ইরান কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে জানাজার মতো বড় জনসমাগমে ইসরায়েল দ্বিতীয় দফায় হামলা চালিয়ে দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে পারে। অতীতেও শোকযাত্রা বা জানাজার মতো অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের ওপর হামলার নজির রয়েছে। তবে দীর্ঘমেয়াদে দেশের সর্বোচ্চ নেতার জনসমক্ষে আসা জরুরি বলে মনে করেন এই বিশ্লেষক। তিনি উল্লেখ করেন, কয়েক মাস ধরে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। নিরাপত্তা নিয়ে তেহরানের উদ্বেগ যৌক্তিক হলেও নেতৃত্বের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা এখন ইরানের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ: বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী অব্যাহতিপ্রাপ্ত

বাবার জানাজায় কেন অনুপস্থিত ছিলেন মোজতবা খামেনি?

আপডেট সময় : ০৪:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬