ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সমবায়ীদের পণ্য বিশ্ববাজারে রপ্তানির তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

দেশের সমবায় আন্দোলনকে গতিশীল করতে সমবায় সমিতির সংখ্যার চেয়ে গুণগত মান ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সমবায়ীদের উৎপাদিত পণ্য আধুনিকায়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির কার্যকর উদ্যোগ নিতে হবে।

শনিবার ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা দেন। তিনি জানান, জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও কারিগরি সহায়তা নিশ্চিত করা হবে।

মীর শাহে আলম আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করা অপরিহার্য, যা সমবায়ের মাধ্যমেই সম্ভব। দারিদ্র্য বিমোচন ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায় একটি শক্তিশালী হাতিয়ার। তিনি সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

সমবায়ীদের পণ্য বিশ্ববাজারে রপ্তানির তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬