ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পশ্চিম তীরে ইসরাইলি বর্বরতা: নিহতের সংখ্যা বেড়ে ১১৭৯, বন্দি হাজারো ফিলিস্তিনি

২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ জনে। সম্প্রতি প্রকাশিত তথ্যানুযায়ী, এই সময়ের মধ্যে ইসরাইলি আগ্রাসনে অন্তত ১২ হাজার ৫৩২ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

একই সময়ে পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকা থেকে গণগ্রেপ্তার চালিয়েছে ইসরাইলি বাহিনী। প্রায় ২৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বর্তমানে ৯ হাজার ২৯৯ জন বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। উদ্বেগের বিষয় হলো, ৩ হাজার ২৪৪ জন ফিলিস্তিনিকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ‘প্রশাসনিক আটক’ হিসেবে বন্দি রাখা হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষের তথ্যমতে, তাদের হেফাজতে থাকা অবস্থায় অন্তত ৯০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে চলমান এই সহিংসতা, নির্বিচারে গ্রেপ্তার এবং বন্দি অবস্থায় মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

পশ্চিম তীরে ইসরাইলি বর্বরতা: নিহতের সংখ্যা বেড়ে ১১৭৯, বন্দি হাজারো ফিলিস্তিনি

আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬