মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে ১৪ দফার একটি নতুন প্রস্তাবনা উত্থাপন করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এই প্রস্তাবের ভিত্তিতে সব অমীমাংসিত ইস্যুর সমাধান করতে হবে। অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে সংঘাতের স্থায়ী অবসানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশটি।
ইরানের এই রূপরেখায় উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে—পারস্পরিক অনাপত্তি বা আক্রমণ না করার নিশ্চয়তা, ইরানের নিকটবর্তী এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং লেবাননসহ আঞ্চলিক সব রণাঙ্গনে যুদ্ধের সমাপ্তি টানা। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি নতুন কাঠামো তৈরির আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান এই প্রস্তাবের মাধ্যমে সংঘাতের স্থায়ী সমাধানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার কৌশল নিয়েছে। এই সময়ের মধ্যে মার্কিন নৌ-অবরোধ অবসানের বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 






















