রাজবাড়ী জেলা প্রতিনিধি:
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেট কড়াইতলায় এসে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শ্রমিক অধিকার ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।
শ্রমিক দলের জেলা আহবায়ক আব্দুল গফুর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক জেলা আহবায়ক নঈম আনসারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল এবং শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম। বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























