ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর গ্রাম থেকে জোসনা বিশ্বাস (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে স্থানীয় শিকদারবাড়ির একটি গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জোসনা ওই গ্রামের মৃত সুরেশ বিশ্বাসের স্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























