চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সাগরের তীব্র স্রোতের কবলে পড়ে মেহেরাজ হোসেন (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বন্ধুদের সাথে সমুদ্রে নামলে জোয়ারের প্রবল স্রোত তাদের টেনে নিয়ে যায়। উপস্থিত লোকজন একজনকে উদ্ধার করতে পারলেও মেহেরাজ নিখোঁজ হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পর্যটকদের অভিযোগ, জনপ্রিয় এই সৈকতে নেই কোনো লাইফগার্ড বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বারবার দুর্ঘটনার পরেও প্রয়োজনীয় সতর্কবার্তা ও নজরদারির অভাবে এটি পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই প্রাণহানি এড়াতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রিপোর্টারের নাম 

























