যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা যদি সফল না হয়, তবে কোনো চুক্তি না করাই আমেরিকার জন্য অধিক মঙ্গলজনক হতে পারে। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা এই পরিস্থিতি অনির্দিষ্টকাল চলতে দিতে পারি না। বিষয়টি অনেক দীর্ঘ সময় ধরে চলছে।’
এর আগে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। তিনি আরও বলেন, ‘আমি কি এখন তাদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে চিরতরে শেষ করে দেব? নাকি আমরা একটি চুক্তি করার চেষ্টা করব?’
রিপোর্টারের নাম 























