মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো ধরনের রাজনৈতিক সমাবেশ ও মিছিলে যোগ না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সেখানের বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৭ অক্টোবর) এক বার্তায় বাংলাদেশ দূতাবাস এই সতর্কতা জারি করে। এতে বলা হয়, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য কোনো রাজনৈতিক সমাবেশ, মিছিল বা আন্দোলনে অংশগ্রহণ বা উপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। দূতাবাস সতর্ক করেছে যে, এ ধরনের কার্যকলাপে জড়িত হলে বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার, জরিমানা বা দেশান্তর (ডিপোর্টেশন) হতে পারে।
তাই, দূতাবাস নির্দেশ দিয়েছে—কেউ যেন কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ না নেয় এবং সেসব স্থানের কাছাকাছিও না যায়। সবাইকে নিজের কাজের ওপর মনোযোগ দিতে এবং স্থানীয় আইন-কানুন মেনে চলতে বলা হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও নিয়ম পালন বাংলাদেশ হাইকমিশনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিপোর্টারের নাম 




















