গাজা উপত্যকায় চালানো ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি দাবি করেছেন, গাজার বর্তমান ধ্বংসাবস্থা কোনো দুর্ঘটনা নয়, বরং এটি তাদের সুপরিকল্পিত নীতির ফসল এবং এই দৃশ্য দেখে তিনি সন্তুষ্ট। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, উত্তর গাজায় সামরিক ঘাঁটি-সংযুক্ত নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল। নিরাপত্তার দোহাই দিয়ে এই পরিকল্পনা করা হলেও, আন্তর্জাতিক মহলে এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ৯১ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
রিপোর্টারের নাম 
























