ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গাজায় ইসরাইলি বিমান হামলায় হামাসের নৌ-কমান্ডারসহ ৪ যোদ্ধা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৃথক বিমান হামলা চালিয়ে হামাসের নৌ-কমান্ডারসহ চার যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। নিহতদের মধ্যে ওসামা নাঈম হামদি শামলাখ নামের ওই কমান্ডার হামাসের বিশেষ নৌ-কমান্ডো শাখা ‘নেভাল অ্যারে’র একটি সেলের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার গাজা সিটি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওসামা নাঈমকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সময়ে উত্তর গাজায় পৃথক আরেকটি অভিযানে আরও তিন হামাস সদস্য নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর দাবি, ওই যোদ্ধারা দায়িত্বরত সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্সের হিসাব আছে, প্রবাসীর কষ্টের হিসাব কোথায়

গাজায় ইসরাইলি বিমান হামলায় হামাসের নৌ-কমান্ডারসহ ৪ যোদ্ধা নিহত

আপডেট সময় : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬