ইরানের সন্দেহভাজন একটি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়ভাবে ‘কুহ-ই কোলং গাজ লা’ বা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত এই স্থাপনাটি ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। ট্রাম্প সরাসরি এই স্থাপনাটিতে আঘাত হানার হুমকি দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছেন।
বিশেষজ্ঞদের মতে, পাহাড়ের ভেতরে মাটির অনেক গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স তৈরি করা হয়েছে, যা আধুনিক বাঙ্কার-বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা কঠিন। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন এই স্থাপনার ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক কার্যক্রমের বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয় এবং খুব দ্রুত সেখানে অভিযান পরিচালনা করা হতে পারে।
রিপোর্টারের নাম 






















