ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফিলিস্তিনি চিকিৎসককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি মার্কিন আইনপ্রণেতার

গাজার একটি হাসপাতাল থেকে আটক ফিলিস্তিনি শিশুবিশেষজ্ঞ ডা. হুসাম আবু সাফিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য জেমি রাসকিন। গত বছরের ডিসেম্বরে ইসরায়েলি বাহিনী তাকে বন্দি করে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই আইনপ্রণেতা জানান, কোনো ধরনের আইনি প্রক্রিয়া বা বিচার ছাড়াই চিকিৎসককে বন্দি রেখে নির্যাতন চালানো হচ্ছে, যা অমানবিক। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠনও তার মুক্তি দাবি করেছে। এদিকে আইনজীবীর তথ্যমতে, কারাগারে আবু সাফিয়া গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্সের হিসাব আছে, প্রবাসীর কষ্টের হিসাব কোথায়

ফিলিস্তিনি চিকিৎসককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি মার্কিন আইনপ্রণেতার

আপডেট সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬