আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিশাল র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমজীবী মানুষের শোষণমুক্ত সমাজ গড়তে হবে। তারা শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ এবং জীবনযাত্রার মানোন্নয়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিতে বিভিন্ন সেক্টরের বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 

























