ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানের সামরিক কনভয়ে বোমা ও গুলিবর্ষণ, নিহত ১১ সেনা সদস্য

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররম জেলায় একটি সামরিক কনভয়ে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দুইজন কর্মকর্তা রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কনভয়টি যখন যাচ্ছিল, তখন প্রথমে সড়কের পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই বহু সংখ্যক সশস্ত্র জঙ্গি সামরিক যানবহরের ওপর একযোগে গুলিবর্ষণ শুরু করে।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারাই ওই সামরিক কনভয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইসলামাবাদের দাবি হলো, জঙ্গিরা আফগানিস্তানের ভেতরে প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকেই পাকিস্তানে হামলার পরিকল্পনা করে। তবে আফগান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওসমান হাদির স্মরণে আলিয়ার দেয়ালে গ্রাফিতি: বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা

পাকিস্তানের সামরিক কনভয়ে বোমা ও গুলিবর্ষণ, নিহত ১১ সেনা সদস্য

আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫