ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিশেষ পাসপোর্ট: ট্রাম্পের ছবি সংযুক্ত করার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার বার্ষিকী উপলক্ষে দেশটির পররাষ্ট্র দপ্তর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত সীমিত সংখ্যক পাসপোর্ট প্রকাশ করা হবে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।

ফক্স নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই পাসপোর্টগুলো প্রকাশ করা হবে। প্রশাসনের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, এই পাসপোর্ট প্রদান শুরু হলে ‘যেকোনো মার্কিন নাগরিক’ এটি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

তবে, এই বিশেষ পাসপোর্টগুলো শুধুমাত্র ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতেই পাওয়া যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত পাসপোর্টের একটি নকশায় দেখা যায়, ট্রাম্পের ছবির চারপাশে স্বাধীনতা ঘোষণার লেখা ও মার্কিন পতাকা রয়েছে এবং সাথে সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষরও যুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিশেষ পাসপোর্ট: ট্রাম্পের ছবি সংযুক্ত করার সিদ্ধান্ত

আপডেট সময় : ০১:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬