ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে প্রবাসী সমাবেশ

নিউইয়র্ক ভিত্তিক সংগঠন প্যাট্রিয়টস অব বাংলাদেশ ও বাংলাদেশ ফোরাম বাংলাদেশ সরকারের প্রতি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার বিকেলে আয়োজিত এক সমাবেশে প্রবাসী নেতৃবৃন্দ এই দাবি জানান। তারা ‘মব’ নৈরাজ্য বন্ধেরও দাবি তোলেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আবারও ভারত নিয়ন্ত্রিত সরকার জনগণের ওপর শোষণ ও নির্যাতন চালাবে। এতে জনগণের বাকস্বাধীনতা থাকবে না এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তিনি বাংলাদেশের সংস্কৃতির ওপর দিল্লির হস্তক্ষেপের কথাও উল্লেখ করেন।

প্যাট্রিয়টস অব বাংলাদেশের সভাপতি আবদুল কাদের বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের জনগণের অধিকার, গণতন্ত্র ও মর্যাদার সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। এই আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রবাসী বাংলাদেশিরা আজ ঐক্যবদ্ধ। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং জনগণের রায়ের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

জেএসএফের চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ সরকার ভারতের কথা মতো দেশ শাসন করছে এবং ‘মব’ সৃষ্টি করে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের এই ফ্যাসিবাদ সৃষ্টির আগেই সরকারের রাষ্ট্রীয় নৈরাজ্য, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফোরামের চেয়ারম্যান সাংবাদিক দীপু চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মো. মঞ্জুরুল ইসলাম, মো. হাসিব উদ্দিন, মো. শিফাত আহমেদ, মো. হালিম তালুকদার এবং আরও অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের সাথে দপ্তর প্রধানদের মতবিনিময়: মাদক প্রতিরোধ ও সমন্বিত কর্মের আহ্বান

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে প্রবাসী সমাবেশ

আপডেট সময় : ০৪:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬