ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

রাউজানে যুবদলকর্মী নাছির হত্যার পর জানাজা সম্পন্ন, তবে বিএনপি-যুবদলের অনুপস্থিতি

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদলকর্মী মো. নাছির তালুকদার প্রকাশ মধু নাছির (৪৫)-এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়ার টিলাপাড়ায় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লাশ তার বাড়িতে আনা হলে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাকে শেষবারের মতো দেখতে আসেন। স্থানীয়দের দাবি, নিহত নাছির যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে, জানাজায় গ্রামবাসী ও স্বজনদের উপস্থিতি থাকলেও রাউজানের বিএনপি ও যুবদলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এতে স্থানীয়দের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয় যে, নাছির যুবদলের রাজনীতি করলেও শেষ বিদায়ের সময় দলের কেউ পাশে ছিল না।

উল্লেখ্য, গত রোববার (২৬ এপ্রিল) রাতে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় বলে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতাল থেকে নবজাতক চুরি: উদ্ধারে তৎপর পুলিশ

রাউজানে যুবদলকর্মী নাছির হত্যার পর জানাজা সম্পন্ন, তবে বিএনপি-যুবদলের অনুপস্থিতি

আপডেট সময় : ১০:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬