ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতির জন্য শুভ নয়: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ঋণনির্ভর ও নাজুক অর্থনৈতিক বাস্তবতায় সরকারের ঘোষিত উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতির জন্য শুভ নয়। বিপর্যস্ত ব্যাংকিং খাত, ঋণনির্ভর অর্থনীতি এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে দুর্বল সম্পর্কের প্রেক্ষাপটে এমন বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সারদা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। সীমান্তে পুশইন ও উত্তেজনাকে তিনি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ উল্লেখ করে সীমান্ত হত্যা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি আরও বলেন, দেশে হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়ন ছাড়া ধর্ষণ, হত্যা, গুম ও খুন বন্ধ করা সম্ভব নয়। দেশে যে হারে খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজি বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক। শিশু রামিসা ও সিলেটের চার বছরের শিশু ফাহিমাকে ধর্ষণ ও হত্যার মতো মর্মান্তিক ঘটনা জাতিকে কাঁদিয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়, অহরহ ঘটছে। প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢোল, তবলা ও নৃত্য শেখানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বন্ধ করতে হবে, অন্যথায় এ বিষয়ে পূর্বের ন্যায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘উচ্চাভিলাষী’ আখ্যা দিয়ে তিনি বলেন, বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিতে হবে। দেশের ব্যাংকিং খাত বিপর্যস্ত এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কও সন্তোষজনক নয়। এ অবস্থায় এমন উচ্চাভিলাষী বাজেট বাস্তবসম্মত নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও যুগ্ম সম্পাদক মুফতি আবু তাহের মিসবাহর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ নজীর আহমদ ও জেলা সভাপতি মুফতি সাঈদ আহমেদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাবের তাড়নায় চা বিক্রেতার মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চিত

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতির জন্য শুভ নয়: ফয়জুল করীম

আপডেট সময় : ১০:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬