ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

আর্থিক অনিয়মের অভিযোগ: অনশনে বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই চাকরিচ্যুত কর্মকর্তা

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলেছেন দুই কর্মকর্তা। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে টানা তিন দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তৌকির আহমেদ ও মোহাম্মদ এরফানুল হক। অনশনকারীরা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে নিরপেক্ষ তদন্ত ও নিজেদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে দীর্ঘদিন ধরে ভুয়া ভাউচার তৈরি, কর্মীদের বেতন পরিশোধে গড়িমসি এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের ঘটনা ঘটছে। তৌকির আহমেদ জানান, প্রায় ১৪ বছর কর্মরত থাকার পরও অনিয়মের কথা তোলায় তাদের অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। অনশনকারীরা অবিলম্বে সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতাল থেকে নবজাতক চুরি: উদ্ধারে তৎপর পুলিশ

আর্থিক অনিয়মের অভিযোগ: অনশনে বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই চাকরিচ্যুত কর্মকর্তা

আপডেট সময় : ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬