সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ। সোমবার যোগদানের পরপরই তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী সৈয়দ আবদাল আহমদ জাতীয় প্রেসক্লাবের দুবারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি দৈনিক বাংলা, আমার দেশ, বাসসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি ফিলিপস পুরস্কার ও এসকাপ-এফইজেবি পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন।
রিপোর্টারের নাম 

























