পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাধারণ সভায় ১১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ্ খান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস এম ফজলুর রহমান, স্বপন কুমার কুন্ডু, এস এম রাজা এবং আজিজুর রহমান খান।
সভাপতি আব্দুল মান্নান টিপু বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অচিরেই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন কমিটি কাজ করবে।
রিপোর্টারের নাম 

























