ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নবীনগরে নৌকায় বসা নিয়ে ঘুষিতে মৃত্যু, ২০ লাখ টাকায় রফাদফার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসা নিয়ে বচসার জেরে ঘুষির আঘাতে হানিফ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২০ লাখ টাকায় রফাদফা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মেহেদী হাসান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। উভয় পক্ষই দরিদ্র এবং মামলা মোকদ্দমা চালানোর মতো অবস্থায় নেই। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে গতকাল রাতে একটি সভায় বিষয়টি আপোষ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পরামর্শ সভায় উপস্থিত এক ব্যক্তি জানান, নিহত হানিফ মিয়ার পরিবারকে মোহল্লা গ্রামের এলেম খাঁর পক্ষ থেকে ২০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো মামলা মোকদ্দমা না হয় এবং এলাকায় আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

স্থানীয়দের মতে, নবীনগরে যেকোনো অপরাধ বা মৃত্যুর ঘটনা ঘটলেই টাকার বিনিময়ে সমাধান করার একটি অপসংস্কৃতি গড়ে উঠেছে, যা অপরাধীদের পার পেয়ে যেতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড বাড়িয়ে দিতে উৎসাহিত করছে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই এবার আপনার স্বপ্নের নিয়ন্ত্রণ নেবে: কল্পবিজ্ঞান যখন বাস্তব

নবীনগরে নৌকায় বসা নিয়ে ঘুষিতে মৃত্যু, ২০ লাখ টাকায় রফাদফার অভিযোগ

আপডেট সময় : ০৭:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬