ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক নাসের মাহমুদুল হাসান হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় আবারও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ এপ্রিল মঞ্জুর হওয়া চার দিনের রিমান্ড শেষে নাছেরকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম। তদন্তের প্রয়োজনে আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন তিনি।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসামির নির্দেশে ও অর্থায়নে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছিল। মামলার মূল রহস্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়া অত্যন্ত জরুরি।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নিয়েছিলেন। বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত ব্যক্তিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগনে মাহমুদুল হাসানের শরীরে আঘাত লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে মিরপুর মডেল ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। বিভিন্ন মামলায় এ পর্যন্ত মোট ২৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই এবার আপনার স্বপ্নের নিয়ন্ত্রণ নেবে: কল্পবিজ্ঞান যখন বাস্তব

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক নাসের মাহমুদুল হাসান হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬