ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও ওসির অপসারণের দাবি

শৈলকুপায় সাংবাদিক আশরাফুল ইসলামকে অন্যায়ভাবে একটি হত্যা মামলার আসামি করার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে বিক্ষুব্ধ সাংবাদিকরা এই কর্মসূচির আয়োজন করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা সাংবাদিক আশরাফুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার অপসারণের দাবি জানান। সমাবেশে অভিযোগ করা হয় যে, নিহত ব্যক্তির আত্মীয় হওয়া সত্ত্বেও সাংবাদিক আশরাফুল ইসলামকে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে, যা অত্যন্ত নজিরবিহীন ঘটনা। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ভুক্তভোগীর স্ত্রী শান্তা খাতুনও সমাবেশে তার স্বামীর মুক্তি এবং সংশ্লিষ্ট ওসির অপসারণের দাবি জানান। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল একটি গ্রাম্য সংঘর্ষে মোহন শেখ নামে এক বিএনপি কর্মী নিহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তীতে বাংলা এডিশনের ঝিনাইদহ প্রতিনিধি আশরাফুল ইসলামকে শৈলকুপা থানা পুলিশ গ্রেপ্তার দেখায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও ওসির অপসারণের দাবি

আপডেট সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬