ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ইয়াবা জব্দ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৯০ রাউন্ড গুলি এবং ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুইটি জি-৩ রাইফেল এবং একটি এমএ-১ বিদেশি অ্যাসল্ট রাইফেল রয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়াও, ৮টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড খালি কার্তুজও জব্দ করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, জব্দকৃত ইয়াবাগুলো পাচারের জন্য মজুদ করা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী টেকনাফসহ তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ইয়াবা জব্দ

আপডেট সময় : ০৫:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬