ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। হোটেলের লবিতে এক বন্দুকধারীর গুলিবর্ষণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে নেয় তার গোয়েন্দা সদস্যরা।
এই অপ্রত্যাশিত ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত অতিথিরাও হোটেলের ভেতরেই অবস্থান করেন।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ডাইনিং টেবিলে বসে ছিলেন। একটি টিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ বিকট শব্দে অতিথিরা চমকে ওঠেন। এর পরপরই প্রেসিডেন্টকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা রক্ষীরা। প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা টিফেন মিলার এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর অতিথিরা বেরিয়ে আসেন এবং চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করেন। নিরাপত্তা জনিত এই ঘটনার কারণে অনুষ্ঠানটি সাময়িকভাবে বিঘ্নিত হয় এবং বলরুমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। উল্লেখ্য, এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম হোয়াইট হাউজ সাংবাদিকদের নৈশভোজে অংশগ্রহণ।
রিপোর্টারের নাম 





















