ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন, বিচারের দাবি

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানান।

শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকতার ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ববি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে কেউ আক্রান্ত হলে বা সমস্যায় পড়লে সাংবাদিকরা তা তুলে ধরেন। সেই সাংবাদিকরাই যদি হামলার শিকার হয়, তাহলে সমাজ-রাষ্ট্র যাবে কোথায়? সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানেই ফ্যাসিবাদের পথ সুগম করা।” তিনি ঢাবি সাংবাদিকদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করার এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু উবাইদা বলেন, “সাংবাদিকদের ওপর এই হামলা নতুন কিছু নয়। বারবার সত্য প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে। আমাদের হাতের ভোটের কালির দাগ শুকায়নি—এর মধ্যেই সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলছি, যদি এই হামলার বিচার না হয়, তবে কলম বিপ্লবের মধ্য দিয়ে এই হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

মানববন্ধনের সমাপনী বক্তব্যে ববি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, “দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদের পতনের পর আমরা একটি গণতান্ত্রিক দেশ পেয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আনাচে-কানাচে সাংবাদিকদের ওপর আক্রমণ করা হচ্ছে। রাষ্ট্রকে অবশ্যই স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অমান্য করলে বিএনপি বিশ্বাসঘাতক হবে: নেজামে ইসলাম পার্টি

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন, বিচারের দাবি

আপডেট সময় : ০৯:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬