ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম থেকে পেশাগত প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার মাত্র ১২ ঘণ্টার মাথায় শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত ছিলেন এবং তিনি কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কোটবাড়ি এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ফেরার পথে শেষবার পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পরিবার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা এআই বিপজ্জনক: মেধা সম্পদ চুরির অভিযোগে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬