চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণের নাম করে ১৩ কোটি ২০ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমানের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে কয়েক দফায় বিপুল পরিমাণ এই অর্থ ধার হিসেবে নিয়েছিলেন দেবু প্রসাদ। এর মধ্যে নগদ টাকা ছাড়াও ব্যাংক লেনদেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদান-প্রদান করা হয়। তবে পাওনা টাকা ফেরত না দিয়ে তিনি প্রতারণার আশ্রয় নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। লেনদেনের তথ্য ও প্রমাণাদি যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে পূজা চেরি গণমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি পারিবারিক বিষয় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে।
রিপোর্টারের নাম 

























