ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দাওয়াত খেয়ে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামের রাউজানে নানা বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব আলিখীল খামার টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালার মুখ এলাকার নঈম সওদাগর বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে এবং তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বাবলুর বসঘরের উত্তর-পূর্বে খামার টিলা এলাকায় তার মামাতো ভাই পলিনের সাথে তিনি টিলা কেটে মাটি বিক্রির কাজ করতেন। ধারণা করা হচ্ছে, এই কাজের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত বাবলুর স্ত্রী লিজা মনি জানান, কিছুদিন ধরে তার স্বামী ফোনে হুমকি পাচ্ছিলেন। তিনি আরও জানান, কয়েকদিন আগে চৌধুরী মার্কেটে একটি ভিডিও করা নিয়ে একজনের সাথে তার স্বামীর দ্বন্দ্ব হয়েছিল। মাঝে মাঝে ফোনেও তাকে হুমকি দেওয়া হতো।

নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, বাবলু তার নানার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। রাতে ফেরার পথে পথরুদ্ধ করে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি জানান, বাবলু সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও বিএনপিকে সমর্থন করতেন। তিনি এ ঘটনার তীব্র বিচার দাবি করেছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ঘাতক

দাওয়াত খেয়ে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬