ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান: ব্যবসায়ীর জেল-জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় ক্ষতিকর উপকরণ দিয়ে নকল দুধ তৈরির দায়ে খাইরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলার হারোপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নকল দুধ, সয়াবিন তেল এবং দুধ তৈরির কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত খাইরুল ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে নকল দুধ তৈরি করতেন। এরপর এই ভেজাল দুধ একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্থানীয় সিলিং সেন্টারে সরবরাহ করা হতো। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান: ব্যবসায়ীর জেল-জরিমানা

আপডেট সময় : ১০:৪১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬