ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ময়লার ভাগাড়ে বিষাক্ত হচ্ছে সুগন্ধা নদী

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর তীরবর্তী পুরাতন স্টিমারঘাট এলাকায় পৌরসভার বর্জ্য ফেলার ফলে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। পরিকল্পিত ডাম্পিং স্টেশনের অভাবে প্রতিদিন শহরের আবর্জনা সরাসরি নদীতে ফেলা হচ্ছে। জোয়ারের পানিতে এসব বর্জ্য ছড়িয়ে পড়ায় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে, যা স্থানীয় জনজীবন ও বাস্তুসংস্থানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নদীর পানির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। পানি ব্যবহারের ফলে চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পৌরসভা কর্তৃপক্ষ জায়গা সংকটের দোহাই দিলেও, জরুরি ভিত্তিতে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র গঠনে নেতৃত্বের সংকট ও বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ

ময়লার ভাগাড়ে বিষাক্ত হচ্ছে সুগন্ধা নদী

আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬