ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বানারীপাড়ায় স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ক্লিনিক বাণিজ্যের অভিযোগ

বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুস্তফা লুৎফুল আজিজের বিরুদ্ধে সরকারি হাসপাতালের রোগীদের ব্যক্তিগত ক্লিনিকে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ‘হামিদ মেমোরিয়াল’ নামক একটি বেসরকারি ক্লিনিকের সঙ্গে তার ব্যবসায়িক অংশীদারত্ব রয়েছে বলে জানা গেছে। সরকারি হাসপাতালের পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও তিনি রোগীদের সেখানে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করেন এবং প্রভাব খাটিয়ে নিজের ক্লিনিকটিতে রেফার করেন।

তদন্তে উঠে এসেছে, ডা. মুস্তফা দীর্ঘ সময় ধরে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকার সুযোগে নিজের ক্লিনিক ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এর আগে তাকে বদলি করা হলেও পুনরায় কর্মস্থলে যোগ দিয়ে তিনি একই অনিয়মে জড়িয়ে পড়েছেন। সরকারি পদের অপব্যবহার করে ব্যক্তিগত ব্যবসার এই প্রসারে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

বানারীপাড়ায় স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ক্লিনিক বাণিজ্যের অভিযোগ

আপডেট সময় : ১০:৩৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬