পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, ইসলামাবাদ সফরকালে ইরানের অবস্থান ও বার্তা পাকিস্তানের কাছে তুলে ধরা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই সফর মূলত ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠার’ লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দেওয়া হলেও, ইরানের এই বক্তব্যে সেই সম্ভাবনা নাকচ হয়ে গেল এবং তেহরানের অবস্থান আরও স্পষ্ট হলো।
রিপোর্টারের নাম 





















