ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নীলফামারীতে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারণা: চক্রের সদস্য গ্রেপ্তার

নীলফামারীতে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সেজে ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে আব্দুল মান্নান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মান্নান সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সৈয়দপুরের বাসিন্দা মিলন মিয়ার কাছ থেকে ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নীলফামারী সদর উপজেলার বড়ুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্নান স্বীকার করেছেন যে, তিনি ও তার সহযোগীরা ভুয়া ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে এবং অপহরণের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিলেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নীলফামারীতে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারণা: চক্রের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬