ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নাটোরের গুরুদাসপুরে ২০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০৪ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. শুভ ইসলামের বসতঘরে মাদক কেনাবেচার সময় পাঁচজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শুভ ইসলাম, মো. রাব্বি হোসেন, মো. হাসিবুল ইসলাম, মেহেদী হাসান ও মো. বানী মোল্লা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

নাটোরের গুরুদাসপুরে ২০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ১০:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬