ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বরিশাল ঢাকা-মহাসড়কের এয়ারপোর্ট থানার কাশিপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আব্দুস সাত্তার নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর বাজারের পোস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আব্দুস সাত্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও সেটির নম্বর শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

আপডেট সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬