ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মেহেন্দিগঞ্জে জাটকাবিরোধী অভিযানে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জে জাটকা রক্ষা অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারী। উপজেলার বালুমহাল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের এই অতর্কিত হামলায় তারা গুরুতর আহত হন। আহতরা হলেন—উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, জাটকা নিধনের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী মহলের মদদে এই হামলা চালানো হয়েছে। ঘটনার সময় আভিযানিক দলের ব্যবহৃত একটি মোটরসাইকেলও ভাঙচুর করে হামলাকারীরা। ভুক্তভোগীরা জানান, তারা মোটরসাইকেলযোগে অভিযানে যাওয়ার পথে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

মেহেন্দিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। জাটকা সংরক্ষণে প্রশাসনের কড়াকড়ির প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

মেহেন্দিগঞ্জে জাটকাবিরোধী অভিযানে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৩

আপডেট সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬