সুনামগঞ্জ জেলায় বর্তমানে কোনো ধরনের জ্বালানি সংকট নেই বলে স্পষ্ট জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মিনহাজুর রহমান। বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য নিশ্চিত করেন। ডিসি জানান, জেলার কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং কৃষকদের সুবিধার্থে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় জেলার অন্যতম প্রধান সমস্যা ফসলরক্ষা বাঁধ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধের গুরুত্ব অপরিসীম। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে তিনি শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন।
কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন মিনহাজুর রহমান। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সকলকে গুজব এড়িয়ে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























