ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ চালু করলো অত্যাধুনিক অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ও মোবাইল অ্যাপ

পুঁজিবাজারে লেনদেনকে আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (যা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির একটি অঙ্গপ্রতিষ্ঠান) দুটি অত্যাধুনিক সেবা চালু করেছে। এগুলো হলো – ট্রেডিং প্ল্যাটফর্ম “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)” এবং মোবাইল অ্যাপ “পিট্রেড”। ব্যাংকের প্রধান কার্যালয়ের ১২তম তলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্ম ও অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান; প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস; প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ; এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেডের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘পিট্রেড’ সেই চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও স্বতন্ত্র ক্ষুদ্র বিনিয়োগকারীরা রিয়েল-টাইম অর্ডার ট্র্যাকিং, দ্রুত অর্ডার সম্পাদন, ত্রুটি হ্রাস, উন্নত ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নির্ভুল প্রতিবেদন সুবিধা উপভোগ করতে পারবেন।

এই উদ্যোগ পুঁজিবাজারে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ চালু করলো অত্যাধুনিক অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ও মোবাইল অ্যাপ

আপডেট সময় : ০৬:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬