ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে স্থবির জনজীবন: ছেলের মোটরসাইকেলের তেলের জন্য লাইনে মা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে তীব্র জ্বালানি সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা ও জীবিকা চরম সংকটের মুখে পড়েছে। তেলের অভাবে থমকে গেছে ভাড়ায় চালিত যানবাহনের চাকা। এমনই এক পরিস্থিতির করুণ চিত্র ফুটে উঠেছে উপজেলার মুন্সিগঞ্জ ডেমলা ফিলিং স্টেশনে, যেখানে নিজের ছেলের মোটরসাইকেলের জন্য পেট্রোল সংগ্রহ করতে প্রখর রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মা বিথিকা রানী বৈদ্যকে।

বিথিকা রানীর ছেলে সাগর বৈদ্য পেশায় একজন মোটরসাইকেল চালক। তেলের তীব্র সংকটের কারণে গত কয়েকদিন ধরে তিনি বাইক চালাতে পারছেন না, ফলে বাধ্য হয়ে বর্তমানে কৃষি শ্রমিকের কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন। ছেলের অনুপস্থিতিতে তার উপার্জনের প্রধান মাধ্যমটি সচল রাখতে মা নিজেই দুই দিন ধরে তেলের লাইনে অপেক্ষা করছেন। বিথিকা রানী জানান, কয়েকদিন তেল না পেয়ে তার ছেলে মাঠে কাজ করতে গেছে, তাই তিনি নিজেই লাইনে দাঁড়িয়েছেন তেলের আশায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রায় দুই হাজারের বেশি মোটরসাইকেল রয়েছে যা স্থানীয় যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। দীর্ঘ পাঁচ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে তেল সরবরাহ শুরু হলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। এর আগে তেল বিতরণকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও মারধরের ঘটনায় কয়েকদিন বিক্রি বন্ধ ছিল। বর্তমানে পর্যায়ক্রমে তেল দেওয়া হলেও সাধারণ মানুষের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিরা নিয়ম ভেঙে তেল সংগ্রহ করছেন, যার ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল পাচ্ছেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

জ্বালানি সংকটে স্থবির জনজীবন: ছেলের মোটরসাইকেলের তেলের জন্য লাইনে মা

আপডেট সময় : ০৭:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬