ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সৈয়দপুরে জ্বালানি তেলের দাবিতে মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার দুপুরে শহরের ইকু ফিলিং স্টেশনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহের নিয়ম করা হলেও অনেক চালক এখনো কার্ড পাননি। আবেদন করার দীর্ঘ সময় পার হলেও কার্ড না মেলায় তারা নিয়মিত কাজে মোটরসাইকেল ব্যবহার করতে পারছেন না। এই ভোগান্তি থেকে মুক্তি পেতেই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে এবং সাময়িকভাবে কার্ড ছাড়াই তেল সরবরাহের নির্দেশ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং চালকরা অবরোধ তুলে নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে চরম বৈষম্য: ১৮ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একজন চিকিৎসক

সৈয়দপুরে জ্বালানি তেলের দাবিতে মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬