ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মতলবে মাদকসহ গ্রেপ্তার ৯ মামলার আসামি বাবা-ছেলে, পাঠানো হলো কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব দক্ষিণে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আক্তার গাজী ও তার ছেলে অনিক গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলা শহরের টিএন্ডটি এলাকায় নিজ বাসভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আক্তার গাজী এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদক ও নারী নির্যাতনসহ মোট ৯টি মামলা রয়েছে। এর আগে একাধিকবার পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে বেরিয়ে পুনরায় অবৈধ কারবারে জড়িয়ে পড়েন তিনি। ২০২৫ সালে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ডও প্রদান করেছিল।

এলাকাবাসীর অভিযোগ, আক্তার ও তার ছেলের মাদক ব্যবসার কারণে স্থানীয় তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। তাদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে এলাকাবাসী ইতিপূর্বে মানববন্ধনও করেছেন। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

মতলবে মাদকসহ গ্রেপ্তার ৯ মামলার আসামি বাবা-ছেলে, পাঠানো হলো কারাগারে

আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬