ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৬২ শতাংশের বেশি ভোটগ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব ১৫২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত রাজ্যজুড়ে ভোট পড়েছে ৬২ দশমিক ১৮ শতাংশ।

নির্বাচনের তথ্যানুসারে, ভোটদানের হারে এগিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, যেখানে দুপুর ১টার মধ্যেই ৬৫ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে। তুলনামূলকভাবে পিছিয়ে আছে মালদা জেলা, যেখানে ভোট পড়েছে ৫৮ দশমিক ৪৫ শতাংশ।

একই সময়ে, তামিলনাড়ুতে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৮১ শতাংশ। পশ্চিমবঙ্গের প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জ আসনে, যেখানে ভোটের হার ৭১.০৭ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৫.৪৬ শতাংশ এবং বহরমপুরে ভোট পড়েছে ৬১.৬৯ শতাংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৬২ শতাংশের বেশি ভোটগ্রহণ

আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬